০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এই বিশ্বকাপে কি ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হতে পারে?

Ada. Munna Telecom1

বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বড় বড় জায়ান্টরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে উপমহাদেশের দর্শকদের বিশেষ আগ্রহ ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে সেলেসাওরা আগে মাঠে নামবে, তাদের প্রতিপক্ষ মরক্কো।

আগামীকাল দিবাগত ভোর ৪টায় দুই দল মুখোমুখি হবে। আর আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন সকাল ৭টায়। দুই দলই শিরোপার দাবি রেখে অংশ নিয়েছে এই বিশ্বকাপে। তারা যতদিন টিকবে, উত্তেজনাও থাকবে তুঙ্গে। তবে যদি দুই দলের দেখা হয়, তাহলে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচই হবে সেটি। 

২০১৪ সালে জার্মানির বিপক্ষে ব্রাজিল সেমিফাইনাল জিতলে আর্জেন্টিনার সঙ্গে ফাইনালে দেখা হতো। কিন্তু তা হয়নি। আর্জেন্টিনা এবার পড়েছে জে গ্রুপে, আর সি গ্রুপে ব্রাজিল। দুই দলই যদি তাদের গ্রুপ পর্ব শীর্ষে থেকে শেষ করে এবং সব বাধা টপকাতে পারে তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে। আর দুই দলই যদি দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে তাহলেও শেষ চারে এই দ্বৈরথ হবে। তবে একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, আরেক দল রানার্সআপ, তাহলে ফাইনালে হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। তবে দুই দলই যদি সেরা তৃতীয় দলের মধ্যে থাকে, তাহলে তাদের মুখোমুখি লড়াই কোন পর্যায়ে গিয়ে হবে, সেটা অনুমান করা কঠিন।

লিওনেল স্কালোনির দল বেশ সহজ গ্রুপে পড়েছে। তারা মুখোমুখি হবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের। অন্যদিকে কার্লো আনচেলত্তির দলকে খেলতে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে।

বিশ্বকাপে এই পর্যন্ত আর্জেন্টিনা চারবার ব্রাজিলের বিপক্ষে খেলেছে। শেষবার ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে। ডিয়েগো ম্যারাডোনার পাসে ক্লাউদিও কানিজিয়ার ঐতিহাসিক গোলে ব্রাজিলকে শেষ ষোলো থেকে বিদায় করেছিল আলবিসেলেস্তেরা। প্রথমবার দেখা হয়েছিল ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে, ব্রাজিল ২-১ গোলে গ্রুপের দ্বিতীয় ম্যাচে জিতেছিল।

১৯৭৮ সালে আর্জেন্টিনার মাটিতে বি গ্রুপের দ্বিতীয় রাউন্ডে দুই দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। চার বছর পর ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ব্রাজিল ৩-১ গোলে গ্রুপ ম্যাচ জেতে। দুই দলের লড়াইয়ে ব্রাজিল দুইবার জিতেছে, একটি জয় আর্জেন্টিনার, অন্যটি ড্র।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

এই বিশ্বকাপে কি ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হতে পারে?

প্রকাশের সময় : ০৪:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬