০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবিপাড়ার মাহফুজ ২ গ্রাম গাঁজাসহ আটক : দুই মাসের কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় ২ গ্রাম গাঁজাসহ মাহফুজ শেখ (২৪) নামের এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। পরে তাঁকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত মাহফুজ শেখ চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সদর থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানসহ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন বড় বাজার থেকে মাহফুজ শেখকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে পরিহিত কালো জিনস প্যান্টের সামনের বাম পকেটে সাদা পলিথিনে মোড়ানো এক পুরিয়া গাঁজা পাওয়া যায়। গাঁজাটির ওজন ছিল ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ২০০ টাকা।

পুলিশ জানায়, মাহফুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়ালের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত ওই অপরাধে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব কুমারসহ ২ কর্মকর্তা কারাগারে

চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবিপাড়ার মাহফুজ ২ গ্রাম গাঁজাসহ আটক : দুই মাসের কারাদণ্ড, জরিমানা ৫০০ টাকা

প্রকাশের সময় : ১০:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬