চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এনামুল হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক ধারায় মামলা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সদর থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানসহ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার এনামুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের নূর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানা বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এনামুলকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এএইচ/বিজ্ঞপ্তি
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















