১২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে জুলফিকার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে মারধর করতে করতে ভারতীয় সীমান্তে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। 

শনিবার (১৩ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আটক জুলফিকার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর গ্রামের কালো মৌলভীর ছেলে। তিনি দর্শনা পৌর এলাকার রামনগর বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, শনিবার সন্ধ্যার আগে কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় খড়ি কুড়াতে যান জুলফিকার। এ সময় দর্শনা-গেদে চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। সঙ্গে থাকা দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও জুলফিকারকে আটক করে বিএসএফ সদস্যরা। পরে তাকে মারধর করতে করতে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জয়নগর গ্রামের কয়েকজন যুবক জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ খোলার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে জুলফিকারকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।

তিনি আরও জানান, আটক যুবককে ভারতীয় থানায় সোপর্দ করা হতে পারে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে বিজিবি প্রয়োজনীয় যোগাযোগ ও পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশের সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬