০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) মো. আহসানুল মাহমুদ রনি।

শনিবার (৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আহসানুল মাহমুদ রনিকে (৪০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আহসানুল মাহমুদ রনি ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদের ছেলে। তিনি দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ১ নম্বর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০২:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬