০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

খুলনায় রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১২ জুন) দুপুরে মহানগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে

নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিক গাজী দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে হেলমেট পরিহিত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমীর এজাজ খান বলেন, বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন রফিক গাজী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ হয়ে যায়। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকণ্ডের সাথে জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৪:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬