১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোরে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে এ পুশইনের চেষ্টা চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টাকৃত ১১ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। ভোরের দিকে সীমান্ত এলাকায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। পুশইনের চেষ্টা বাড়তে পারে বলে জানিয়েছে বিজিবি।

খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাটাতারের বেড়ার নিকটবর্তী এলাকায় নিয়ে রাখা হয়। তবে পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রোববার ভোর সাড়ে ৪টার পর ১১ জনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। আমাদের বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে সামনের দিনগুলোতে পুশইনের ঘটনা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।

তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

প্রকাশের সময় : ১২:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬