০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের ধা ক্কা য় ওষুধ কোম্পানির প্রতিনিধি আকিব হোসেন নিহত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আকিব হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ৮টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলকারী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে আকিব হোসেনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সাকিব নামে এক যুবক বলেন, আমি ইজিবাইকযোগে চুয়াডাঙ্গার দিকে আসছিলাম। ঘোড়ামারা ব্রিজের অদূরে এসে দেখি বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। সেখানে একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পাশেই পূর্বাশা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। পরে আমি ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা বড় বাজারের পরিচিত ওষুধ ব্যবসায়ী আসিফের ছোট ভাই বলে জানা গেছে। পেশাগত জীবনে তিনি বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, “শোনা যাচ্ছে পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আগামীকাল শনিবার চুয়াডাঙ্গায় সেসব এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের ধা ক্কা য় ওষুধ কোম্পানির প্রতিনিধি আকিব হোসেন নিহত

প্রকাশের সময় : ১১:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬