০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গায় বাড়ির ছাদে বসে ছিলেন দুই চাচাতো ভাই, বজ্রপাতে একজনের মৃত্যু; আরেকজন হাসপাতালে

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে নাফিজ আহমেদ শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর চাচাতো নাহিদ (২৩) গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নাফিজের বাড়ির ছাঁদে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা দ্রুত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজ আহমেদ শান্তকে মৃত ঘোষণা করেন।

নিহত নাফিজ আহমেদ শান্ত আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আহত নাহিদ একই গ্রামের লিটনের ছেলে। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে থেকেই এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় নাফিজ আহমেদ শান্ত ও তাঁর চাচাতো ভাই নাহিদ, নাফিজের বাড়ির দ্বিতীয় তলার ছাদে বসে ছিলেন। একপর্যায়ে বজ্রপাত হলে ছাদের পাশের একটি নারিকেল গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতের আঘাতে দুই যুবক অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাফিজ আহমেদ শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে জানান, দুই চাচাতো ভাই নাফিজদের ছাদে বসে ছিল। এ সময় বজ্রপাতে দুজন অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোকাইয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাতে আহত অবস্থায় দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর শান্তকে মৃত ঘোষণা করা হয়। আহত নাহিদকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আগামীকাল শনিবার চুয়াডাঙ্গায় সেসব এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গায় বাড়ির ছাদে বসে ছিলেন দুই চাচাতো ভাই, বজ্রপাতে একজনের মৃত্যু; আরেকজন হাসপাতালে

প্রকাশের সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬