০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটিতে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় গ্রামের ধাড়ীমাঠ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ছেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার।

নিহত রবিউল ইসলাম ভাংবাড়ীয়া গ্রামের সানোয়ার হোসেনের ছোট ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সানোয়ার হোসেন ভাংবাড়ীয়া বাজারে চপ-পিয়াজুর ব্যবসা করেন। শুক্রবার সন্ধ্যার আগে তিনি কোনো কাজে ছেলেকে পাখিভ্যানটি দিয়ে বাড়িতে পাঠান। ভ্যান নিয়ে ধাড়ীমাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় রবিউল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।

পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিউলের বাবা সানোয়ার হোসেন বলেন, আমার ছেলে একা ছিল। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের সরকারি নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

আলমডাঙ্গায় পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটিতে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশের সময় : ০৭:৩২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬