১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি, ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন

দৈনিক আজকের খাসখবরের প্রধান সম্পাদক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রাখার পর শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

বুধবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা শহরের রূপছায়া সিনেমা হলপাড়ায় দৈনিক আজকের খাসখবরের প্রধান কার্যালয়ে অবস্থান করছিলেন রাজীব হাসান কচি। এ সময় আকস্মিকভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তার প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন এবং চিকিৎসা শুরু করেন। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশে রওনা হন রাজীব হাসান কচি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আবার মিরপুর-১০ নম্বরের আল হেরা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রাজীব হাসান কচির সহোদর জোসি জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করার পর সেখানে ঠিকমতো চিকিৎসাসেবা না পাওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে মিরপুরের আল হেরা ক্লিনিকে নেওয়া হয়। বর্তমানে সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, রাজীব হাসান কচি অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সদর হাসপাতালে ছুটে যান। তারা তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

দৈনিক আজকের খাসখবরের চিফ রিপোর্টার আলমগীর কবীর শিপলু বলেন, রাজীব হাসান কচি শুধু আমাদের পত্রিকার প্রধান সম্পাদকই নন, তিনি আমাদের সাংবাদিক পরিবারের একজন অভিভাবকতুল্য ব্যক্তি। হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছি। বর্তমানে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার সার্বিক বিষয়ে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। সবার দোয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী। তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত রাজীব হাসান কচি চুয়াডাঙ্গার সাংবাদিকতা অঙ্গনের একজন পরিচিত মুখ। সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকতার পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চ্যানেল আই ও জনকণ্ঠ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নেই চিকিৎসার সনদ, তবুও ফার্মেসিতে বসে দেখছিলেন রোগী; দামুড়হুদায় দুজনের কারাদণ্ড

হৃদরোগে আক্রান্ত সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি, ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন

প্রকাশের সময় : ০১:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬