চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার রেজাউল করিম লিটনকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গেলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।
বুধবার (১২ আগস্ট) হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন সাংবাদিক রেজাউল করিম লিটনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানান এমপি রুহুল আমিন।
সাংবাদিক রেজাউল করিম লিটনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।
এ সময় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















