০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি গঠন

সভাপতি রশীদ, সম্পাদক আব্দুল্লাহ; সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গার সন্তান এসএম শাফায়েত

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৯ মে) দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির ইউএই প্রতিনিধি ও চুয়াডাঙ্গার কৃতী সন্তান এসএম শাফায়েত।

বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের নানামুখী সমস্যা, আইনি জটিলতা এবং রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্যের গল্প দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।

তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই আগামীতেও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখের সাথী হয়ে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। একইসঙ্গে সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রবাসীদের অধিকার আদায় ও স্বার্থ সুরক্ষায় অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আপসহীন ভূমিকা পালন করবেন।

পরিশেষে, সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও জনকল্যাণমুখী করতে সকল প্রবাসী বাংলাদেশি এবং গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃ ত্যু

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি গঠন

সভাপতি রশীদ, সম্পাদক আব্দুল্লাহ; সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গার সন্তান এসএম শাফায়েত

প্রকাশের সময় : ০৪:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬