১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রমজানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১২:০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২২ Views

চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক চাষী রমজানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর জীবননগর প্রেসক্লাবের উদ্যোগে শহরের হাইস্কুলপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাইস্কুলপাড়া জামে মসজিদের ইমাম নওশেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক নূর আলম, যুবদল নেতা আক্তারুজ্জামান, সাংবাদিক হুমায়ুন কবিরসহ স্থানীয় মুসল্লিরা।

দোয়া মাহফিলে সাংবাদিক চাষী রমজানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

সাংবাদিক চাষী রমজান বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরে ঢাকায় পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার শরীরে আবারও ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে।

উন্নত চিকিৎসার জন্য তাকে চীনের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত আবারও ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিক চাষী রমজানের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নারীর জন্য ‘সেফগার্ড’ : চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী

জীবননগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রমজানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১২:০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬