১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ-ইনসুলিন সংরক্ষণ, চুয়াডাঙ্গার হিজলগাড়ির সুমি ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি ফার্মেসির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় তাকে সহযোগিতা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

অভিযান সুত্রে জানা যায়, হিজলগাড়ী এলাকার মো. আশরাফুল আলমের মেসার্স সুমি ফার্মেসিতে থাকা ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ-ইনসুলিন সংরক্ষণের দায়ে সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

নেই চিকিৎসার সনদ, তবুও ফার্মেসিতে বসে দেখছিলেন রোগী; দামুড়হুদায় দুজনের কারাদণ্ড

ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ-ইনসুলিন সংরক্ষণ, চুয়াডাঙ্গার হিজলগাড়ির সুমি ফার্মেসিকে জরিমানা

প্রকাশের সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬