০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ছাঁদ থেকে পড়ে বৈদ্যুতিক তারের উপর ঝুলছিল শিশু আলিফ, অবশেষে মৃ ত্যু

আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে সুবলপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলিফ হোসেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে আলিফ ছিল ছোট।

নিহত আলিফের সেজো চাচা কালাম হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রতিবেশি বাবুর বাড়ির ছাদে আলিফসহ কয়েকজন শিশু খেলছিল। পরে ওই শিশুরা চিৎকার চেচামেচি করলে আমরা ঘটনাস্থলে ছুটে এসে দেখি বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের মেইল তাদের উপর আলিফ ঝুলছে। প্রায় ঘন্টাখানেক প্রচেষ্টার পর আলিফকে উদ্ধার করতে সক্ষম হয় আমরা। পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি আরও বলেন, কিভাবে ছাঁদ থেকে পড়ে গেল এটা কেউ বলতে পারছেনা। যাদের সাথে খেলছিল তারা সবাই শিশু। কেউ ধাক্কা দিলো নাকি খেলার সময় অসাবধানতায় পড়ে গেল কেউ কিছুই বলতে পারছে না।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিশু আলিফের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সে স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এলাকার বাবুর বাড়ির ছাদে খেলার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের উপর পড়ে ঝুলছিল। পরে সবার সহযোগিতায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার নিশ্চিত করে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর জেনেছি। আমাদের একজন অফিসার ঘটনাস্থলে যাবেন৷ এরপরই বিস্তারিত জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

শনিবার থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে , কমতে পারে পরিমাণও

দামুড়হুদায় ছাঁদ থেকে পড়ে বৈদ্যুতিক তারের উপর ঝুলছিল শিশু আলিফ, অবশেষে মৃ ত্যু

প্রকাশের সময় : ০২:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫