১০:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

‘তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাঙ্গন থেকে সকল অপকর্মের শিকড় উপড়ে ফেলা হবে’

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, “ফ্যাসিবাদী শাসনের নগ্ন নোংরামির আওতামুক্ত ছিল না দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদিকে ছিল নিয়োগ বাণিজ্যের উৎস, অন্যদিকে ছাত্রলীগের মাদকের আখড়া। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষাঙ্গন থেকে সকল অপকর্মের শিকড় উপড়ে ফেলা হবে।”

মঙ্গলবার (০৯ জুন) সকালে আলমডাঙ্গা সরকারি কলেজে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শরীফুজ্জামান শরীফ। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি সদস্যরা প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে গার্ড অব অনার প্রদান করে মঞ্চে নিয়ে যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান।

প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন, “শিক্ষা উপযোগী পরিবেশ বজায় রাখার দায়িত্ব শিক্ষার্থীদের, আর সার্বিক উন্নয়নের দায়িত্ব আমাদের। জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ হিসেবে আলমডাঙ্গা সরকারি কলেজ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কলেজের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার এবং সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

এছাড়া বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক মুহিতুর রহমান এবং সহকারী অধ্যাপক আব্দুল মালেক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সামিউল ইসলাম সামি।

স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাকিব জীবন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফায়েতুল ইসলাম আকাশ এবং সাংগঠনিক সম্পাদক আলিম হামজা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শরীফুজ্জামান শরীফের পক্ষ থেকে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পরে এদিন বেলা ৩টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আলমডাঙ্গা কলাকেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. ইকবাল হোসেন মিয়া।

নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

‘তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাঙ্গন থেকে সকল অপকর্মের শিকড় উপড়ে ফেলা হবে’

প্রকাশের সময় : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬