০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম (২২) ও একই গ্রামের তারিখের ছেলে তানজিল (১৬)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটেছে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সুবলপুর গ্রামে ঘুরতে বের হয়েছিলেন। কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের নিকট পৌছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সেলিম মারা যান। আহত অবস্থায় চালক তানজিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এক মোটরসাইকেলযোগে দুজন যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরেকজন মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দামুড়হুদায় ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

প্রকাশের সময় : ০৫:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫