চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদক সেবনের দায়ে মোঃ শাহীন (৪০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ শাহীন দামুড়হুদা উপজেলার কলাবাড়ি উত্তরপাড়া এলাকার মোঃ খোদা বক্সের ছেলে।
অভিযানে মাদক সেবনের অভিযোগে তাকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান ও দণ্ডের তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি রফিকুল ইসলাম।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















