১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ নিহত, আহত নারী

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান সৌরভ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা এক নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে এই নারীকে ঝিনাইদহে পৌঁছে দিতে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানি বাজার এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

নিহত আমিনুল ইসলাম সৌরভ চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার আসলাম উদ্দিনের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্পিড ব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তাঁর একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন। ওই নারী নিহত সৌরভের রিলেটিভ বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সার্জেন্ট তানভীর হাসান আরও জানান, দুর্ঘটনার ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সৌরভের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ নিহত, আহত নারী

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ নিহত, আহত নারী

প্রকাশের সময় : ১২:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬