০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ২ জন আটক

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৮:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৫১৪ Views

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতিকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার (৮ অক্টোবর) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮) বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, এ দিন বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের একটি কাঠালবাগান থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন ঢাকার খিলক্ষেত এলাকার উত্তম কুমার দেবনাথ (৫৩) এবং চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা রোড এলাকার অরুন কুমার পাল (৪৯)।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপিতে দায়িত্ব পালনকালে হাবিলদার পীযুশ কান্তি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, দুই ব্যক্তি সীমান্তপথে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল দ্রুত বৃত্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে গ্রামের আসাদুলের কাঠালবাগানে দুই ব্যক্তির অবস্থান শনাক্ত করেন বিজিবি সদস্যরা। পরে সেখান থেকে উত্তম কুমার দেবনাথ ও অরুন কুমার পালকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটক দুজন সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে কী উদ্দেশ্যে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন কিংবা এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পরে আটক দুজনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর প্রতিমা, ১১৬ মণ্ডপে উৎসবের অপেক্ষা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ২ জন আটক

প্রকাশের সময় : ০৮:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬