০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাইক দুর্ঘটনার শিকার লেখক মাসুদ রানা শেখ সাগর!

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা শহরে হেঁটে রাস্তা পার হওয়ার সময় রহস্যময় বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন লেখক ও গবেষক মাসুদ রানা শেখ সাগর। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, দুর্ঘটনাটি স্বাভাবিক হলেও কিছু বিষয় তাকে উদ্বিগ্ন করেছে।

তিনি বলেন, বাইকে থাকা দুইজন চালক ছিলেন অভিজ্ঞ এবং দুর্ঘটনার পর নিজেদের সামলে নিয়েছিলেন। তবে দুর্ঘটনার সময় রাস্তায় পড়ে যাওয়া তার চশমাটি তারা তুলে নিয়ে গেছেন। আশপাশের দোকানদারও এটি নিশ্চিত করেছেন।

শেখ সাগরের আশঙ্কা, চশমাটি কোনো অনাকাঙ্ক্ষিত স্থানে রেখে ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাইকের গতি ছিল বেপরোয়া। রাস্তাও প্রায় ফাঁকা ছিল। বাইকারদের মুখভঙ্গি ছিল এমন, যেন তারা কোনো কাজ সফলভাবে শেষ করেছেন। তবে এসবের মধ্যেও তিনি আতঙ্কিত নন এবং বিষয়টি সতর্কতার জন্য প্রকাশ করেছেন।

গণমাধ্যমকে মাসুদ রানা শেখ সাগর জানিয়েছেন, নিরাপত্তার কারণে আপাতত দুর্ঘটনার নির্দিষ্ট স্থান প্রকাশ করছেন না। প্রশাসনকে অবহিত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেবেন।

শেখ সাগর বর্তমানে চুয়াডাঙ্গা–১ ও চুয়াডাঙ্গা–২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, চিন্তাভাবনা এবং মিডিয়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এ প্রেক্ষাপটেও তার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য : মাসুদ রানা শেখ সাগর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং শেখ রবিউল হকের ছেলে। লেখালেখির জগতে তার অবস্থান সুদৃঢ়। বাংলাদেশ ও ভারত দুই দেশ থেকেই তার বই প্রকাশিত হয়েছে। অনলাইনে ‘রকমারি’ প্ল্যাটফর্মে তিনি বেস্ট সেলার লেখকের স্বীকৃতি পেয়েছেন।

তার জনপ্রিয় গ্রন্থের মধ্যে রয়েছে- তৃষ্ণার্ত মুসাফির, যুবক! ইউ আর দ্যা গেমচেঞ্জার, এবং যেমন তরুণ চাই। তিনি ইসলামি ও সামাজিক বিষয়ক লেখা প্রকাশ করে আসছেন এবং চুয়াডাঙ্গার স্থানীয় সামাজিক কর্মকাণ্ড ও মিডিয়া কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বাইক দুর্ঘটনার শিকার লেখক মাসুদ রানা শেখ সাগর!

প্রকাশের সময় : ০৫:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬