১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ জুলাই চুয়াডাঙ্গায় ‘নাগরিক সমাবেশ’ ; প্রধান অতিথি মা মু নু ল হক

Ada. Munna Telecom1

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ‘নাগরিক সমাবেশ’ এর ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী (১৮ জুলাই) শনিবার জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংগঠনটির আমীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হক।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের খান।

​দলীয় সূত্রে জানা গেছে, আগামী মাসের এই সমাবেশকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা শাখা ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। সমাবেশটি সফল করতে এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ইউনিটে নানামুখী তৎপরতা চালানো হচ্ছে।

​মাওলানা জুবায়ের খান জানান, সমাবেশকে সামনে রেখে খুব শীঘ্রই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পৌঁছানোর কাজ শুরু হবে। এছাড়া সমাবেশের সুনির্দিষ্ট স্থান, সময়সহ সামগ্রিক পরিকল্পনা ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

​আগামী ১৮ জুলাইয়ের এই নাগরিক সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শুয়াইব আহমাদ কাসেমী।

​জেলা শাখার নেতৃবৃন্দ জানান, জনগণের ন্যায্য অধিকার আদায়ের এই আন্দোলনকে বেগবান করতে চুয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও তৌহিদী জনতার সমাগম ঘটবে বলে আশা করছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

১৮ জুলাই চুয়াডাঙ্গায় ‘নাগরিক সমাবেশ’ ; প্রধান অতিথি মা মু নু ল হক

প্রকাশের সময় : ০৭:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬