১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু

Ada. Munna Telecom1

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা পৌর শহরের ৪০টি মসজিদের ১৬০ জন ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী, সমাজসেবক ও প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু। ধর্মীয় ব্যক্তিদের সম্মান জানানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের হাতে সম্মানসূচক উপহার তুলে দেন হাসিবুল হক লিপু। এসময় ধর্মীয় ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং সবার কাছে দোয়া কামনা করেন।

লিপুর সমর্থকরা জানান, সমাজে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় তাদের পরিবারে ঈদের আনন্দ পূর্ণতা পায় না। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই তাদের সম্মান জানাতে এগিয়ে এসেছেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক এবং চ্যানেল ডি.ও নিউজের চেয়ারম্যান হাসিবুল হক লিপু।

এ বিষয়ে হাসিবুল হক লিপু বলেন, “ইমাম-মুয়াজ্জিনগণ সমাজের অত্যন্ত সম্মানিত মানুষ। তারা মানুষের কল্যাণ, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদের এই আনন্দঘন সময়ে আমার সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটি কোনো দান নয়, বরং তাদের প্রতি আমার ভালোবাসা ও সম্মানের ক্ষুদ্র বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “আমি সকলের কাছে নিজের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে মানবিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করার তৌফিক দান করেন।”

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমরা। তারা বলেন, উপহারের পরিমাণ বড় বিষয় নয়, বরং তাদেরকে সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করাটাই সবচেয়ে বড় পাওয়া। তারা এমন মানবিক উদ্যোগের জন্য হাসিবুল হক লিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গায় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু

আলমডাঙ্গায় ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু

প্রকাশের সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬