১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পিকআপ-পাখিভ্যানের পিকআপ-পাখিভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত ৩

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দ্রুতগামী পিকআপ ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাখিভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপসহ চালককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন নয়মাইল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়কে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পাখিভ্যানে থাকা তিন বছর বয়সী শিশু মো. ফাহিম ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। একই ঘটনায় পাখিভ্যানের আরও তিন যাত্রী গুরুতর আহত হন।

আহতরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের বাবলুর স্ত্রী মোছা. মাহফুজা (৪০), দশমী দিঘিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে মো. লিয়াকত (৬৫) এবং হাসানহাটি গ্রামের মামুনের স্ত্রী মোছা. শিউলি (৪০)।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে মুমূর্ষু অবস্থায় শিশু ফাহিমকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত অপর তিনজন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকের ধা ক্কা য় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ নি হ ত, আহত নারী

চুয়াডাঙ্গায় পিকআপ-পাখিভ্যানের পিকআপ-পাখিভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত ৩

প্রকাশের সময় : ০৯:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬