০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স খাতে অনন্য অবদান রাখায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাহিদুজ্জামান টরিককে বর্ণাঢ্য গণসংবর্ধনা

Ada. Munna Telecom1

রেমিট্যান্স খাতে অনন্য অবদান রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (Commercially Important Person) নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর সভাপতি এবং বিশ্বের অনাবাসী প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহিদুজ্জামান টরিক সিআইপিকে বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত আটটায় শহরের চেম্বার ভবনে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়িক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ২১টি ব্যবসায়ী সংগঠনের আয়োজনে এ জমকালো সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ইয়াকুব হোসেন মালিক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল মোমিন। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান টরিক সিআইপি আবেগঘন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিবর্তনের প্রথম ধাপ হলো ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসা। সমাজে ব্যবসায়ীরা একটি বিশেষ শ্রেণি—তাদের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তি দিয়েই দেশ এগিয়ে যায়। কোনো ব্যবসাই বড় হয়ে জন্ম নেয় না; কষ্ট, সময় ও সততার মাধ্যমে ধীরে ধীরে তা বড় হয়। আমি একদিনে সিআইপি হইনি—আমিও আপনাদের মতোই ছোট পরিসরে ব্যবসা শুরু করেছি।”

নিজেকে আলাদা কোনো ভিআইপি হিসেবে না দেখে চুয়াডাঙ্গার মানুষের একজন ভাই হিসেবে ভাবতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমাকে বড় ব্যবসায়ী বা আলাদা কেউ ভাববেন না। আমি আপনাদেরই একজন ভাই। আমি চুয়াডাঙ্গায় কিছু নিতে আসিনি—আমি এসেছি এই জেলার মানুষের জন্য কিছু দিতে।”

ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “ব্যবসায় আয় হালাল না হারাম—এই প্রশ্নটি সব সময় নিজের কাছে রাখবেন। আমরা ব্যবসা করবো, তবে সৎ পথে করবো। সমাজে যে অবক্ষয়, বিশেষ করে মাদকের বিস্তার, সেটি আমাকে ভীষণভাবে ব্যথিত করে। আমরা আজ শপথ নিই—যে মাদকের আশ্রয় দেয়, তাকে আমরা চাই না।”

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, “ব্যবসা করতে হবে চাঁদা দিয়ে—এটা আমি মানি না। সময়কে কাজে লাগান, নিজের পরিবার ও ভবিষ্যতের কথা ভাবুন। বড় হতে হলে বড় মানুষের সঙ্গে মিশতে হবে, শিখতে হবে।”

কর্মচারী নয়, সহকর্মী হিসেবে দেখার আহ্বান জানিয়ে সাহিদুজ্জামান টরিক বলেন, “আপনার দোকানে যারা কাজ করে, তারা আপনার সহকর্মী। তাদের ছাড়া আপনার ব্যবসা সম্ভব নয়। বিদেশে আমরা কর্মচারী বলি না—বলেছি সহকর্মী। আজ আমার যে সফলতা, তার পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম—যেটা সবাই দেখে না।”

তিনি আরও বলেন, “এই চুয়াডাঙ্গার জন্য যা যা করা দরকার, আমি তা করবো—এই কথা দিয়ে যাচ্ছি। আপনারা আমার ও আমার পরিবারের পাশে থাকবেন।”

বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহণ করে জেলার ২১টি ব্যবসায়ী সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলী হোসেন সুপার মার্কেট মালিক সমিতি, আব্দুল্লাহ সিটি মালিক সমিতি, প্রিন্স প্লাজা মালিক সমিতি, ফাতেমা প্লাজা মালিক সমিতি, স্যানিটারি মালিক সমিতি, রেল বাজার মার্কেট মালিক সমিতি, হলপট্টি মালিক সমিতি, নিচের বাজার দোকান মালিক সমিতি, মৎস্য আড়ৎ দোকান মালিক সমিতি, গমপট্টি, আলোকদিয়া, গাতগাড়ি, বড় বাজার গলি, মোহাম্মদী শপিং কমপ্লেক্স, সমবায় নিউ মার্কেটসহ জেলা পরিবেশক, হোটেল-রেস্তোরাঁ ও বেকারি দোকান মালিক সমিতি।

অনুষ্ঠানে ২১টি সংগঠনের সভাপতি, সম্পাদক ও শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ সাহিদুজ্জামান টরিক সিআইপি-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। একইসঙ্গে তার সহোদর ভাই, চুয়াডাঙ্গার আরেক কৃতি সন্তান প্রবাসী ব্যবসায়ী আরিফ জামানকেও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মঞ্জুরুল আলম লার্জ, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পিপি অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আ স ম আব্দুর রউফ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায়সহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

রেমিট্যান্স খাতে অনন্য অবদান রাখায় চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাহিদুজ্জামান টরিককে বর্ণাঢ্য গণসংবর্ধনা

প্রকাশের সময় : ০৭:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬