০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেহালপুরে ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেহালপুর ইউনিয়ন মহিলা ইউনিটের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেহালপুর ইউনিয়ন মহিলা ইউনিটের মুয়াল্লিমা মোছাঃ সেলিনা খাতুনের সভাপত্বিরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা মহিলা ইউনিটের মুয়াল্লিমা মোছাঃ জাহিদা খানম, জেলা সহকারী সম্পাদক মনিরুজ্জামান সোহেল, জেলা সদস্য মুফতি আব্দুস সালাম, নেহালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আজিজুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামান সজীব বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের অনগ্রসর রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। একটি পরিবারকে নৈতিকভাবে গড়ে তুলতে নারীর ভূমিকা অপরিসীম। এজন্য ইসলাম নারীদের বিশেষ মর্যাদা দিয়েছে। শিক্ষা ও দক্ষতায় নারীদের অগ্রগতি নিশ্চিত করতে হবে। নারী সমাজের প্রকৃত অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই। কারণ নারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা একমাত্র ইসলামই দিয়েছে।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে, যাতে জনগণের কল্যাণে ইসলামী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত হয়।

সভা শেষে উপস্থিত কর্মীরা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

নেহালপুরে ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫