০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত হয়েই চুয়াডাঙ্গার লেখক মাসুদ রানাকে কৃতজ্ঞতা জানালেন মুফতী আমির হামজা! কিন্তু কেন?

Ada. Munna Telecom1

দেশের আলোচিত ইসলামী বক্তা ও নবনির্বাচিত সংসদ সদস্য মুফতী আমির হামজা (কুষ্টিয়া-৩) নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চুয়াডাঙ্গার লেখক ও চিন্তক মাসুদ রানা (শেখ সাগর)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজয়ের পর দেওয়া পোস্টে আমির হামজা লেখেন, শিকড়ের কাজ গভীর এবং আড়াল থেকে গাছকে শক্তিশালী করা। ঝড়ের সময় মাটির সঙ্গে গাছকে ধরে রাখা ও সার্বক্ষণিক প্রাণ সঞ্চার করা।

তিনি উল্লেখ করেন, কঠিন সময়ে ‘ইনসাফের পক্ষের’ অনেক কান্ডারি মাসুদ রানার গভীর চিন্তা ও মেধা থেকে উপকৃত হয়েছেন।

আমির হামজা আরও লেখেন, তার (মাসুদ রানা) মেধাতে আল্লাহ বরকত দান করুন।”

বুদ্ধিবৃত্তিক ও অনলাইন সমর্থন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচনী সময়জুড়ে মাসুদ রানা (শেখ সাগর) বুদ্ধিবৃত্তিক পরামর্শ, রাজনৈতিক বিশ্লেষণ এবং কৌশলগত চিন্তার জায়গায় সহযোগিতা করেছেন। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে অবস্থান ব্যাখ্যা, নীতিগত যুক্তি উপস্থাপন এবং সমর্থকদের মধ্যে বার্তা পৌঁছে দিতে তিনি সক্রিয় ছিলেন।

রাজনৈতিক কর্মসূচির মাঠপর্যায়ের দৃশ্যমান উপস্থিতির বাইরে থেকেও আদর্শিক অবস্থান সুস্পষ্ট করা, সমর্থকদের মাঝে মনোবল তৈরি এবং সমালোচনার জবাবে যুক্তিনির্ভর বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য- এমনটাই বলছেন তারা।

চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে নবনির্বাচিত জামায়াত মনোনীত দুই সংসদ সদস্যের নির্বাচনী প্রচারণা, কৌশলগত চিন্তাভাবনা,জটিল মূহুর্তে পরিকল্পনা প্রদান ও মিডিয়া কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

এছাড়াও নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ভিপি সাদিক কায়েম সহ দেশের বহু হেভিওয়েট নেতাদেরকে আড়াল থেকে তিনি ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিয়ে থাকেন বলেই জানা গেছে।

মাসুদ রানা শেখ সাগর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং শেখ রবিউল হকের ছেলে। লেখালেখির জগতে তার অবস্থান সুদৃঢ়। বাংলাদেশ ও ভারত দুই দেশ থেকেই তার বই প্রকাশিত হয়েছে। অনলাইনে ‘রকমারি’ প্ল্যাটফর্মে তিনি বেস্ট সেলার লেখকের স্বীকৃতি পেয়েছেন।

তার জনপ্রিয় গ্রন্থের মধ্যে রয়েছে- তৃষ্ণার্ত মুসাফির, যুবক! ইউ আর দ্যা গেমচেঞ্জার, এবং যেমন তরুণ চাই। তিনি ইসলামী জীবনাদর্শ, যুবসমাজ ও রাষ্ট্রচিন্তা নিয়ে লেখালেখি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিয়মিত মতামত প্রকাশ করে থাকেন।

নবনির্বাচিত সংসদ সদস্যের কৃতজ্ঞতা প্রকাশের পর মাসুদ রানা (শেখ সাগর)-এর ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

নির্বাচিত হয়েই চুয়াডাঙ্গার লেখক মাসুদ রানাকে কৃতজ্ঞতা জানালেন মুফতী আমির হামজা! কিন্তু কেন?

প্রকাশের সময় : ০৮:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬