০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি রুহুল আমিন, উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

ঈদ পরবর্তী সময়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রোববার (২২ মার্চ) সকালে জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় এমপি রুহুল আমিন বলেন, জীবননগর পৌরসভাসহ উপজেলার অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজকে আরও গতিশীল করতে সহায়তা করবে। তাই সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক আমির খলিলুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম. আর. বাবু, সাধারণ সম্পাদক নুর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় উন্নয়ন ও জনসম্পৃক্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি রুহুল আমিন, উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশের সময় : ০৯:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬