০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার হাতিকাটায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রা ণ গেল চা দোকানির

চুয়াডাঙ্গা সদরের হাতিকাটায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মজিদ আলী (৬০) নামের এক চা দোকানীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৭টার দিকে আলোকদিয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে। এরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এই মোটরসাইকেলচালক। পরে স্থানীয়রা আহত অবস্থায় মজিদ আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মজিদ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মাস্টারপাড়ার মৃত. ইসাহাক আলীর ছেলে। আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সামনে তার চায়ের দোকান পরিচালনা করতেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দোকান বন্ধ করে পায়ে হেটে বাড়িতে যাচ্ছিলেন মজিদ আলী। এ সময় হেডলাইটবিহীন চুয়াডাঙ্গাগামী বেপরোয়াগতির একটি মোটরসাইকেল মজিদ আলীকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক পাশের খাদে পড়ে যান এবং মজিদ আলীও গুরুতর আহত হন। এরপরই মোটরসাইকেলচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন৷ পরে মজিদ আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, রাত সাড়ে ৭টার দিকে মৃত অবস্থায় মজিদ আলীকে জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় একজন মারা গেছেন বলে জেনেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দুই মামলায় তিনজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার হাতিকাটায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রা ণ গেল চা দোকানির

প্রকাশের সময় : ১০:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫