০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে তিন মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু, যা বললেন চিকিৎসক

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৫৯৫ Views

চুয়াডাঙ্গার জীবননগরে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে অসুস্থ অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়া এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

পরিবারের সদস্যদের ধারণা, ঘুমন্ত অবস্থায় শিশুটির শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে তিনি মেয়েকে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দেন। ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। তখন দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে।

এরপর দ্রুত শিশুটিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ভোর রাতে শিশুটিকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানতে মরদেহের ময়নাতদন্ত প্রয়োজন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শিশুটির মৃত্যুর খবর জেনেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

শনিবার থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে , কমতে পারে পরিমাণও

চুয়াডাঙ্গার জীবননগরে তিন মাস বয়সী শিশুর রহস্যজনক মৃত্যু, যা বললেন চিকিৎসক

প্রকাশের সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬