০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও চুয়াডাঙ্গায় সংবাদ প্রকাশ

চুয়াডাঙ্গায় সেই প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের ঘটনায় মামলা, কিশোর গ্রেপ্তার

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুরে মাদরাসা পড়ুয়া এক শিশুকে বলাৎকাকের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে৷

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এ ঘটনায় সোমবার (৭ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জনপ্রিয় স্থানীয় নিউজ পোর্টাল ‘রেডিও চুয়াডাঙ্গা’র ফেসবুক পেজে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে রাতেই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কিশোরকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী শিশুর বাবা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গত ১০ দিন পূর্বে আমার ১৩ বছর বয়সী মাদরাসা পড়ুয়া বাকপ্রতিবন্ধী শিশু একটি ফাকা মাঠে নিয়ে বলাৎকার করে একই এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর। এ ঘটনার প্রায় ৮ দিন পর একজন প্রত্যক্ষদর্শী আমাদের বিষয়টি জানান। পরে আমার মা অর্থাৎ শিশুটির দাদি শিশুটিকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনার বিস্তারিত জানায়।

ঘটনার ৮ দিন পর কেন জানাজানি হলো এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছিল। মৃত্যুর ভয় দেখি কাউকে বলতে নিষেধ করেছিল। তাই ভয়ে কাউকেই কিছু বলেনি। এমনকি এ ঘটনার পর আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। এখনো ব্যাথায় কাতরাচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনা জানার পর গত পরশুদিন রোববার সন্ধায় গ্রাম্য সালিসের আয়োজন করেন এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা। সেখানে বিচারে অভিযুক্ত কিশোরকে ২ হাজার টাকা জরিমানা এবং ২০টা বেতের বাড়ির সিদ্ধান্ত হয়। একজন বাবা হয়ে আমি এই সালিস মানেনি। পরে আইনি সহায়তার জন্য গতকাল সোমবার সকালে ছেলেকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, সোমবার রাত ১০টা ১০ মিনিটের দিকে মামলা রুজু করা হয়েছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

রেডিও চুয়াডাঙ্গায় সংবাদ প্রকাশ

চুয়াডাঙ্গায় সেই প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের ঘটনায় মামলা, কিশোর গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:২২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫