০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ২

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগরে আখবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সৌদি প্রবাসী আরিফুর ইসলাম (৩০) নামের এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী।

আজ রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার শিয়ালমারি পশুহাট সংলগ্নস্থানে এ দূর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিহত আরিফুল ইসলামের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে। ঘটনাস্থলেই বিচ্ছিন্ন পা টি পড়ে থাকতে দেখা গেছে।

নিহত আরিফুল ইসলাম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের পূর্ব পাড়ার মৃত মসলেম উদ্দীনের বড় ছেলে। তবে তাৎক্ষনিকভাবে আহত দুজনের পরিচয় জানা যায়নি।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আখবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ২

প্রকাশের সময় : ০৮:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬