চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা এলাকায় খাসি ছাগল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হলে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই সকালে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম খানের নেতৃত্বে তালতলা গ্রামের মাঠ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তালতলা গ্রামের মৃত মজিবুলের ছেলে মো. সাব্বিরকে (২৬) খাসি ছাগল চুরির অভিযোগে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের শেষে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা করে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। চুরি, মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 





















