০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত: জরিমানা ৭০ হাজার টাকা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তদারকিমূলক অভিযান চালিয়ে অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাতসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০১ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে তদারকিমূলক এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযানকালে সুত্রে জানা যায়, মো. মফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স সিপি ফুড প্রোডাক্ট অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত করছিল। এছাড়া শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদিত পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দ্রুত অনিয়মসমূহ সংশোধন করে আইনানুগভাবে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাতসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত: জরিমানা ৭০ হাজার টাকা

প্রকাশের সময় : ০৩:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬