চুয়াডাঙ্গার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে এক পথসভায় চাকরিতে রাজনৈতিক বিবেচনার অবসান এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা–২ আসনের এমপি পদপ্রার্থী হাসানুজ্জামান সজীব।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটুদাহ ইউনিয়ন শাখার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামান সজীব বলেন, আমরা ক্ষমতায় আসলে রাজনৈতিক বিবেচনা নয়, শিক্ষিত ও বেকার যুবকদের যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান করা হবে। দেশে বেকারত্ব কমাতে আধুনিক দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রয়োজন নৈতিকতা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দামুড়হুদা উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন, নাটুদাহ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিকাইল হোসেন, সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান এবং ওয়ার্ড শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও তরুণদের সম্ভাবনা তুলে ধরতে সৎ ও যোগ্য নেতৃত্বকে সামনে আনতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক জনসেবার পথ উন্মুক্ত করার এখনই সময়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 





















