০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন স্ত্রীকে গলা কে টে হ ত্যা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে। শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী হাসিবুল পলাতক রয়েছেন।

নিহত এ্যামি বেগম একই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এ্যামি বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে হাসিবুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পাটগ্রাম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত হাসিবুলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

চোখের অস্ত্রোপচার সম্পন্ন, সুস্থতার জন্য দোয়া চাইলেন সাংবাদিক মেহেরাব্বিন সানভী

ঈদের দিন স্ত্রীকে গলা কে টে হ ত্যা

প্রকাশের সময় : ০১:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫