০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সংবাদকর্মীদের কাজে প্রতিবন্ধকতা, তদন্তের আশ্বাস ইউএনওর

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) সোহেল রানার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের উদ্যোগে চলমান ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম ঘিরে সকাল থেকেই সেখানে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এই কার্যক্রমে অংশ নিতে এসে অনেক সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

এ অবস্থার বাস্তব চিত্র তুলে ধরতে সংবাদ সংগ্রহে গেলে দৈনিক সমকালের আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি তানভির সোহেলকে বাধা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ সোহেল রানা—এমন অভিযোগ করেছেন উপস্থিত সাংবাদিকরা। তারা জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি অফিসে প্রবেশে আপত্তি জানান এবং অশালীন ভাষায় কথা বলেন।

সাংবাদিক তানভির সোহেল বলেন, সংবাদ সংগ্রহের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ সোহেল রানা বাধা দেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি অফিসে প্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন এবং অশালীন ভাষায় কথা বলেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে অবহিত করা হলে তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।” তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে। একই সঙ্গে দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় সংবাদকর্মীদের কাজে প্রতিবন্ধকতা, তদন্তের আশ্বাস ইউএনওর

প্রকাশের সময় : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬