০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হ ত্যা

Ada. Munna Telecom1

মানিকগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. সজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ মে) গভীর রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজিব উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সজিব উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) ইকরাম হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

সুত্র : ঢাকা পোস্ট

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হ ত্যা

প্রকাশের সময় : ১২:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬