০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় টানা ৪১ ঘন্টা হোটেল-রেস্তোরাঁসহ যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় নির্দিষ্ট সময়ের জন্য সকল হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত জেলার সকল প্রকার হোটেল, রেস্তোরাঁ এবং খাবারের দোকান (চা দোকান, ফাস্টফুড, ফুডকার্টসহ অন্যান্য খাবার বিক্রয়কেন্দ্র) বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট দোকান মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪, দণ্ডবিধি ১৮৬০ এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসন) মোহাম্মদ কামাল হোসেন।

সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট
প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

চুয়াডাঙ্গায় টানা ৪১ ঘন্টা হোটেল-রেস্তোরাঁসহ যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ

প্রকাশের সময় : ০৫:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬