০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার দলকা-লক্ষীপুরে দুই পুলিশ ক্যাম্পের কাছেই ই য়া বা সিন্ডিকেট, নেতৃত্বে উসমান-শান্তনা দম্পতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা-লক্ষীপুর গ্রাম যেন ইয়াবা কারবারের এক নিরাপদ আস্তানা। গ্রামের মোল্লাপাড়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে সংঘবদ্ধ পারিবারিক মাদক সিন্ডিকেট।

স্থানীয়দের অভিযোগ, এই নেটওয়ার্কের নেতৃত্বে রয়েছেন উসমান (৪৫) ও তাঁর প্রথম স্ত্রী শান্তনা (৩৭)। পরিবারের সদস্যদের বিভিন্ন দায়িত্বে যুক্ত করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে ইয়াবার পাইকারি ও খুচরা বাণিজ্য। অনুসন্ধানে উঠে এসেছে, দুই স্ত্রী, ছেলে, বোন ও বোনজামাইসহ পরিবারের একাধিক সদস্য এই কারবারে সরাসরি সম্পৃক্ত।

সিন্ডিকেটের কার্যক্রম পরিচালনায় রয়েছে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন। অভিযোগ অনুযায়ী, পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ উসমান ও তাঁর প্রথম স্ত্রী শান্তনার হাতে। ইয়াবার চালান সংগ্রহ এবং খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি সরবরাহের বিষয়টি দেখভাল করেন তাঁরা। পরবর্তী পর্যায়ে কাজ করেন উসমানের ছেলে নিরব, বোনজামাই জামাত ও নুরি। পরিবারের সদস্যদের একেকজনকে একেক দায়িত্বে রেখে এভাবেই পরিচালিত হচ্ছে বিস্তৃত মাদক বাণিজ্য।

উসমানকে সাধারণত প্রকাশ্যে দেখা যায় না বলে স্থানীয়দের দাবি। তবে তাঁর অনুপস্থিতিতেও পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে কারবার সচল থাকে। ইয়াবা খুচরা বিক্রির জন্য স্থানীয় কয়েকজন যুবককেও কাজে লাগানো হয়। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁদের দৈনিক হাজিরার ভিত্তিতে ব্যবহার করা হয় এই বাণিজ্যে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কয়েক মাস আগেই এই দলকা-লক্ষীপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছিল মাদকবিরোধী সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, এলাকার সচেতন মহল ও যুবসমাজ। মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ, সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ওই আয়োজন করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সমাবেশের পরও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি। একই এলাকায় এখনো ইয়াবার কারবার সক্রিয় রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এত বড় আয়োজন ও সচেতনতামূলক উদ্যোগের পরও মাদক নির্মূলে কার্যকর অগ্রগতি কোথায়?

উসমান-শান্তনা দম্পতির কথিত মাদক কারবারের কেন্দ্রস্থল থেকে আশপাশের দুটি পুলিশ ক্যাম্পের দূরত্ব প্রায় দুই কিলোমিটারের মধ্যে। স্থানীয় সচেতন মহলের দাবি, এলাকায় মাদক কেনাবেচা দীর্ঘদিনের পরিচিত সমস্যা। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার আলোচনা হয়েছে। এমনকি পুলিশ ক্যাম্পে তথ্য সরবরাহ করা হলেও প্রত্যাশিত সাড়া মেলেনি বলে অভিযোগ তাঁদের।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, তাঁরা মাদকসংক্রান্ত তথ্য স্থানীয় পুলিশ ক্যাম্পে পৌঁছে দেন, যাতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিতে পারে। তাঁদের ভাষ্য, থানা কিংবা জেলা শহর থেকে পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগলেও কাছের ক্যাম্প থেকে কয়েক মিনিটের মধ্যেই সেখানে যাওয়া সম্ভব। কিন্তু তথ্য দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাঁরা হতাশ।

স্থানীয়দের প্রশ্ন, দুটি পুলিশ ক্যাম্পের এত কাছাকাছি এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক নেটওয়ার্ক কীভাবে সক্রিয় থাকতে পারে? নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান পরিচালিত হলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় কি?

অনুসন্ধানে আরও জানা গেছে, দলকা-লক্ষীপুরের কথিত এই নেটওয়ার্কের বিস্তৃতি শুধু একটি গ্রামে সীমাবদ্ধ নয়। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের পাশাপাশি পার্শ্ববর্তী মেহেরপুর জেলার কিছু এলাকাতেও তাদের যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন যুবকের মাধ্যমে খুচরা পর্যায়ে ইয়াবা পৌঁছে দেওয়া হয়। অন্যদিকে চালান সংগ্রহ ও পাইকারি সরবরাহের দায়িত্ব থাকে সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রকদের হাতে। এভাবেই একাধিক স্তরে পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম।

ইতিপূর্বেও স্থানীয় বিভিন্ন দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে এই সিন্ডিকেট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদন প্রকাশের পর কিছুদিন কারবারের ধরন বদলে আরও গোপনে কার্যক্রম চালানো হয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি। তবে বর্তমানে নেটওয়ার্কটি আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

মাদক কারবারের অর্থে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে উসমান ও তাঁর দুই স্ত্রীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, ইয়াবা ব্যবসার টাকায় মোল্লাপাড়ায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে তাঁদের দোতলা বাড়ি। মাদক কারবারের অর্থে এই সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। এসব সম্পদের উৎস অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এদিকে দামুড়হুদার কয়েকজন শীর্ষ মাদক কারবারি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। তবে স্থানীয়দের দাবি, উসমান-শান্তনা দম্পতিকে ঘিরে গড়ে ওঠা নেটওয়ার্কটি এখনো সক্রিয়। তাঁদের কারবারে অতিষ্ঠ হয়ে সম্প্রতি এলাকার সচেতন মহলের কয়েকজন একত্রিত হয়ে বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে তাঁদের অভিযোগ। বরং এলাকায় মাদকের বিস্তার আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

দলকা-লক্ষীপুরে মাদকবিরোধী সমাবেশ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সচেতন মহল ও যুবসমাজের অংশগ্রহণ—সবই ছিল মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়। কিন্তু এসব উদ্যোগের পরও যদি একই এলাকায় ইয়াবার পাইকারি ও খুচরা বেচাকেনা চলতে থাকে, তাহলে সেই উদ্যোগের বাস্তব ফল নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, মাদকবিরোধী কার্যক্রম শুধু সভা-সমাবেশ কিংবা সচেতনতামূলক বক্তব্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপে রূপ নেবে। উসমান-শান্তনা দম্পতিসহ পুরো সিন্ডিকেটের কথিত কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক সরবরাহের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কথিত সম্পদের উৎসও খতিয়ে দেখার দাবি তাঁদের।

দলকা-লক্ষীপুরের সাধারণ মানুষ এখন জেলা পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায়। তাঁদের প্রত্যাশা, মাদকের বিস্তার বন্ধে সংশ্লিষ্ট সব মহল সমন্বিতভাবে উদ্যোগ নেবে এবং নিজেদের গ্রাম, সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করবে। মাদক কারবারের অভিযোগে জর্জরিত এলাকাটিতে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের সরকারি নাম্বারে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দামুড়হুদার দলকা-লক্ষীপুরে দুই পুলিশ ক্যাম্পের কাছেই ই য়া বা সিন্ডিকেট, নেতৃত্বে উসমান-শান্তনা দম্পতি

দামুড়হুদার দলকা-লক্ষীপুরে দুই পুলিশ ক্যাম্পের কাছেই ই য়া বা সিন্ডিকেট, নেতৃত্বে উসমান-শান্তনা দম্পতি

প্রকাশের সময় : ০৫:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬