চুয়াডাঙ্গা-১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজীজী বলেছেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামের বিকল্প কিছু নেই। পরিবর্তনের সময় এসছে, মানুষ এখন হাতপাখার পক্ষে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারে অনুষ্ঠিত এই গণসংযোগকালে এ কথা বলেন তিনি। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন। সকলের নিকট দোয়া চান ও হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বক্তব্যে মাওলানা আজীজী আরও বলেন, “আমি প্রতিটি মানুষের কাছে গিয়ে ইসলামের পক্ষে ও হাতপাখার পক্ষে দাওয়াত দিচ্ছি। মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি। জনগণ বলছে— বিগত ৫৪ বছর যাদের হাতে দেশ ছিল, তারা জনগণকে বঞ্চিত করেছে, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। তাই জনগণ এখন পরিবর্তন চায়, চায় ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।”
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য মুফতী আব্দুস সালাম, সদর উপজেলা শাখার সেক্রেটারি আশিকুল আলম সজীব, প্রচার সম্পাদক লিটন মিয়া, মোমিনপুর ইউনিয়ন সেক্রেটারি ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক বরকত আলী এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে স্থানীয় জনগণের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয় এবং হাতপাখা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 





















