চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার সন্তান আতিকুর রহমান উজ্জল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
আতিকুর রহমান উজ্জল এর আগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় ও সাহসী ভূমিকার জন্য তিনি ইতোমধ্যেই পরিচিত মুখ।

তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার বাসিন্দা। তার পিতা আবুল প্রধান। শিক্ষাজীবনে তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন।
রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন উজ্জল। তার বিরুদ্ধে মোট ৫টি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত হন। এছাড়া তিন দফায় মোট ৪ মাস কারাবরণ করেছেন তিনি।
বিশেষভাবে উল্লেখযোগ্য, জুলাই ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। আন্দোলনে তার এই আত্মত্যাগ ও সাহসিকতা তাকে সহকর্মীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে।
বিজ্ঞপ্তি
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



























