০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মশা নিধন শিখতে ফ্লোরিডা নয়, নিজ দেশের ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী

Ada. Munna Telecom1

মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তা। তবে সেই সফরের অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং দেশে থেকেই মশা নিয়ন্ত্রণের কার্যকর উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (০১ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। পরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিদেশ সফরের অনুমোদন না পাওয়ায় প্রস্তাবিত সফরটি বাতিল হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মশা নিধনে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডার একটি কারখানা এবং একটি গবেষণাগার পরিদর্শনের পরিকল্পনা ছিল। সফরকারী দলে চসিক মেয়র শাহাদাত হোসেন ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকেও সঙ্গে নেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

প্রেস উইং জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি-এর অর্থায়নে এই সফরের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে সারসংক্ষেপ পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের অনুমোদন না দিয়ে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, “মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নগরীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে ইতোমধ্যে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর কীটনাশক বিটিআই (Bacillus thuringiensis israelensis) সংগ্রহ করা হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ে ওই ওষুধ ব্যবহার করে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ও মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই সরকারি অর্থ ও সময় সাশ্রয়ের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জনের জন্য আন্তর্জাতিক পরিদর্শনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

মশা নিধন শিখতে ফ্লোরিডা নয়, নিজ দেশের ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬