০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বিএনপি উদ্যোগে মোমিনপুর ভূমি অফিসে শেখ হাসিনার নামফলক অপসারণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও হলফনামা-সংবলিত একটি ফলক অপসারণ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে মোমিনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অপসারণ করা হয়। এ সময় ফলকে থাকা শেখ হাসিনার নাম মুছে দিয়ে প্রতিষ্ঠানটিকে ‘স্বৈরাচারমুক্ত’ করার দাবি জানান অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মোমিনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হাসান মালিক, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা যুবদলের সদস্য রোকনুজ্জামান রোকন এবং মোমিনপুর ইউনিয়ন বিএনপির সদস্য হাসিবুর রহমান টগর। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে বিগত সরকারের কোনো রাজনৈতিক স্মৃতিচিহ্ন থাকা উচিত নয়। তারা দাবি করেন, জনগণের প্রতিষ্ঠান থেকে ‘স্বৈরাচারের’ স্মৃতিচিহ্ন অপসারণের মাধ্যমে গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দুই মামলায় তিনজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার বিএনপি উদ্যোগে মোমিনপুর ভূমি অফিসে শেখ হাসিনার নামফলক অপসারণ

প্রকাশের সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬