০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

অনুষ্ঠানে পুলিশ সুপার সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরের চুয়াডাঙ্গা জেলায় কর্মকালীন সময়ের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন।

জানা যায়, জামাল আল নাসের গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা ও সেবাদানসহ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সততা, সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করেন বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

সম্প্রতি জামাল আল নাসেরকে রেঞ্জ ডিআইজি কার্যালয়, খুলনায় বদলির আদেশ দেওয়া হয়। বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাঁকে স্মৃতিস্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী কর্মকর্তা জামাল আল নাসের তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চুয়াডাঙ্গায় কর্মকালীন সময়ে সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন।

এদিকে, অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানকেও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি চুয়াডাঙ্গা জেলা থেকে জেলা পুলিশ, বাগেরহাটে বদলির আদেশ পেয়েছেন। এ সময় পুলিশ সুপার তাঁর হাতেও বিদায়ী শুভেচ্ছা ও স্মৃতিস্মারক তুলে দেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

শনিবার থেকে বেকারি পণ্যের দাম বাড়ছে , কমতে পারে পরিমাণও

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশের সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬