১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৩০ গ্রাম গাঁজাসহ আটক, ১ বছরের কারাদণ্ড, জরিমানা ২৯ হাজার

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মো. রমজান আলী (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর)চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। এ সময় রমজান আলীর কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্ত রমজান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনে ডাকাতি, চালককে কুপিয়ে টাকা-মোবাইল লুট

চুয়াডাঙ্গায় ৩০ গ্রাম গাঁজাসহ আটক, ১ বছরের কারাদণ্ড, জরিমানা ২৯ হাজার

প্রকাশের সময় : ০৯:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬