১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হাঁস-মুরগি চুরির সময় আটক, নারীসহ ৩ জনকে কারাদণ্ড 

চুয়াডাঙ্গার দর্শনায় হাঁস-মুরগি চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন নারীসহ তিনজন। তাদেরকে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে তাদের এ সাজা প্রদান করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে দর্শনা থানাধীন চাকুলিয়া মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানাধীন চাকুলিয়া মাঝপাড়া গ্রামের মো. মোফাজ্জেল হোসেনের বাড়ি থেকে হাঁস-মুরগি চুরির সময় তিনজনকে স্থানীয়রা আটক করেছেন। খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুল রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেন।

আটকরা হলেন— দর্শনা থানার মোহাম্মদপুর (মেথরপট্টি) এলাকার মৃত দিলীপ কুমার দাসের ছেলে শ্রী সুজন কুমার দাস (৫০), তার স্ত্রী ময়না রানী (৩৬) এবং একই এলাকার মৃত নবিছ উদ্দিনের স্ত্রী মোছা. রেখা খাতুন (৫৮)।

পরবর্তীতে আটক ব্যক্তিদের সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে শ্রী সুজন কুমার দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ময়না রানী ও মোছা. রেখা খাতুনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধ প্রতিরোধে দর্শনা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় চুরির অভিযোগে তিনজনকে আটকের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিভিন্ন মেয়াদের তাদেরকে কারাদণ্ড প্রদান করেছেন। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

চুয়াডাঙ্গায় হাঁস-মুরগি চুরির সময় আটক, নারীসহ ৩ জনকে কারাদণ্ড 

প্রকাশের সময় : ০৭:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬