০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীর জোরপূর্বক জমি দখলের অভিযোগ, সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের এক নারী তার প্রতিবন্ধী স্বামীর নামে থাকা জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলেছেন একই এলাকার দু’জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গায় অস্থায়ী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে মোছাঃ আলোকা খাতুন বলেছে, তার স্বামী মোঃ হাপিজুল হক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত প্রায় ১.১৭ একর জমির মধ্যে ০.৫৮ একর জমি স্থানীয় দু’ব্যক্তি রাজন (৩৫) ও তার পিতা তহিদ আলী (৬০) জোরপূর্বক দখল করে মাল্টাবাগান তৈরি করেছেন।

আলোকা খাতুন অভিযোগপত্রে জানান, তার স্বামী ও সন্তানরা প্রতিবন্ধী হওয়ায় তিনি জমির দখল পুনরুদ্ধার করতে পারেননি। তবে বাকি ০.৫৯ একর জমিতে তিনি ধার–দেনা করে ভুট্টা চাষ করছেন। কিন্তু অভিযুক্তরা ওই জমিও দখল করার জন্য হুমকি দিচ্ছে এবং ভুট্টা ক্ষেত নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং তার স্বামীকে জমি রেজিস্ট্রি করে দিতে চাপ প্রয়োগ করছে। বিভিন্ন স্থানে প্রতিকার না পেয়ে অবশেষে তিনি সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে জানতে তৌহিদ মিয়ার নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। জমিজমা সংক্রান্ত বিষয়ে মহামান্য আদালত সিদ্ধান্ত দেবেন৷ যেহেতু তারা অভিযোগ করেছেন তাদের ভুট্টা খেত নষ্ট করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীর জোরপূর্বক জমি দখলের অভিযোগ, সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫