১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারের ধারাবাহিকতায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি দল রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পিকআপ-পাখিভ্যানের পিকআপ-পাখিভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৩ বছরের শিশুর, আহত ৩

চুয়াডাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬